ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে হোটেল-রেস্তোরায় ভ্রাম্যমান আদালতের অভিযান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৯:৪৭ অপরাহ্ণ

vrammoman adalotজাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি হোটেল থেকে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন হোটেল থেকে ওই জরিমানা আদায় করা হয়।
নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে শহরের শিমুল রেস্তুরা থেকে ১০হাজার, আলমাছ হোটেল থেকে ১৫হাজার, মিষ্টি মেলা থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফারুক আহমদ, থানার এসআই শাহিন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবরে শহরের ভাগ্যরাজ প্লাস, প্রীতিরাজ শাহীন হোটেল, সাহেরা হোটেল, আপন হোটেল, ভাই-ভাই রেস্টুরেন্ট, ভাগ্যকুল হোটেলসহ প্রায় সবকটি হোটেল বন্ধ করে দেয়া হয়।

Need Ads
error: কপি হবে না!