শ্যামলবাংলা ডেস্ক : সারাদেশে যে সহিংসতা চলছে তার সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সহিংতার দায় নির্বাচন কমিশন নেবে না। তিনি ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে ইসি কার্যালয় ত্যাগ করার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা জানান।
এসময় তিনি বলেন, বর্তমানে সারাদেশে যে সহিংসতা চলছে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। অতএব ওইসব হত্যা ও সহিংসতার দায় কোনভাবেই নির্বাচন কমিশন নেবে না।




