ads

মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লুলেস অপরাধ চিহ্নিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডেপুটি স্পিকার

খবর টি পড়েছেন : ২৯১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ক্লুলেস অপরাধ চিহ্নিত করতে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রাইম রিপোর্টারদের দায়িত্ব অনেক বেশি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়। এবার মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশসহ ছয়জন। মাদক কারবারের আর্থিক নেটওয়ার্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরশ এ পুরস্কার পান।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম আলোর নুরুল আমিন, ঢাকা পোস্ট ডটকমের আদনান রহমান, মাছরাঙা টেলিভিশনের আবু জাহেদ মুহা. সেলিম, দৈনিক বাংলার নুরুজ্জামান লাবু, ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান পুরস্কার পেয়েছেন। অতিথিরা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।

Shamol Bangla Ads

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ যেভাবে জীবন বাজি রেখে কাজ করে, ঠিক সেভাবেই সাংবাদিকরা জীবন বাজি রেখে কাজ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এবং ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ পরবর্তী সংবাদ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads