পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় কারিতাস রাজশাহী অঞ্চলের আলোঘর প্রকল্পের আওতায় প্রতিবন্ধিদের নানাবিধ সুবিধা আদায়ে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার স্থানীয় নজিপুর স্মৃতি কমিউনিটি সেন্টারে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর আছিয়া খাতুন এর সভাপতিতে ওই অনুষ্ঠানে সমাজ থেকে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধিদের ভাগ্য উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন মন্ডল, শহিদুল ইসলাম, এম.জি আরিফ উদ্দীন, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার রাজু আহম্মেদ, নওগাঁ মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক আজিজুর রহমান, উপজেলা শিক্ষা সমন্বয়কারী পরেশ হাসদা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌতম দে, কারিতাস আলোঘরের এডুকেশন সুপারভাইজার অভিলাষ বিশ্বাস, পরেশ পাহান, নরেন পাহান, জগদিশ চন্দ্র সরকার, আব্দুল খালেক প্রমুখ।




