ads

বৃহস্পতিবার , ২৪ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেলেন শেরপুরের ত্যাগী আ’লীগ নেতা মোজাম্মেল হক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মোজাম্মেল হক (৭০)। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গণভবনে তার হাতে নগদ ১ লাখ ও ২০ লাখ টাকার চেকসহ ২১ লাখ টাকার সহায়তা তুলে দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় মোজাম্মেল হকের বড় ছেলে পুত্র মাহাদী মোহসানুল হক লেমন শ্যামলবাংলা২৪ডটকমকে ওই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সহায়তা প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ মোজাম্মেল হকের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ-খবর নিয়ে দলের দুঃসময়ে কঠিন ত্যাগ স্বীকার করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তিনি প্রয়োজনে তাকে আরও সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। একইসাথে ত্যাগী নেতা মোজাম্মেল হকও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার প্রতিও অপার কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তাগণসহ অসুস্থ প্রবীণ নেতা মোজাম্মেল হকের বড় ছেলে পুত্র মাহাদী মোহসানুল হক লেমন, ছোট ছেলে মাহমুদুল হক বাবু, একমাত্র কন্যা মল্লিকা হক ময়না ও জামাতা নুরুল হাসান মঈন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাধীনতা আন্দোলন, ৭৫ পরবর্তী আন্দোলনসহ স্বৈরাচার ও বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলনে শেরপুরে আওয়ামী লীগের অন্যতম কা-ারী, দীর্ঘ ২১ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সাহসি প্রবীণ নেতা মোজাম্মেল হক দেড় বছর ধরে লিভার জটিলতাসহ নানা রোগে গুরুতর অসুস্থ। সম্প্রতি ভারতে চিকিৎসা শেষে ফেরত এসে অর্থ সংকটে অবহেলা-অনাদরেই কষ্টের প্রহর গুণছিলেন শহরের বাগরাকসা মহল্লার বাসায়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গণভবনে ডাক পড়ে মোজাম্মেল হকের। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনিক বার্তার বরাত দিয়ে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব গণভবনে বৃহস্পতিবার উপস্থিত থাকার জন্য মোজাম্মেল হকের কাছে পত্র দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!