ads

সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার্সেলোনার নয়া সভাপতি লাপোর্তা

খবর টি পড়েছেন : ৪৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন হোয়ান লাপোর্তা। রবিবার অনুষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে তিনি ২০৩১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Shamol Bangla Ads

৬৩ বছর বয়সী লাপোর্তা নির্বাচনে মোট ভোটের ৬৮ শতাংশ পেয়ে জয় নিশ্চিত করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পান ৩০ শতাংশ ভোট।

ক্লাব সূত্রের খবর, বার্সেলোনার প্রায় ১ লাখ ১৪ হাজার ভোটার সদস্যের মধ্যে ৪৮ হাজার ৪৮০ জন ভোট দিয়েছেন। এতে ভোটদানের হার দাঁড়ায় প্রায় ৪২ শতাংশ।

Shamol Bangla Ads

বিশ্লেষকদের মতে, কোচ হানসি ফ্লিকের অধীনে দলের সাম্প্রতিক সাফল্য লাপোর্তার পুনর্নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। আর্থিক সংকট এবং ক্যাম্প ন্যু স্টেডিয়ামের পুনর্নির্মাণ প্রকল্পে বিলম্ব থাকলেও মাঠের পারফরম্যান্সে ভালো অবস্থানে রয়েছে কাতালান ক্লাবটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরিজ নির্ধারণী ম্যাচে তামিমের শতকে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের পরবর্তী সংবাদ সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ