ads

বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

খবর টি পড়েছেন : ৩১৭
৫ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তাপমাত্রা কমে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ শৈত্যপ্রবাহ আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে চুয়াডাঙ্গায়।

Shamol Bangla Ads

অন্যদিকে গত কয়েকদিন ধরে যে বৃষ্টির প্রবণতা ছিল তা আপাতত কেটে গেছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুদিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এরপর আবার তাপমাত্রা বাড়তে পারে।

বৃহস্পতিবার সকালে রাজশাহীতে ৯ দশমিক ৪ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৩ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি। বৃষ্টির প্রবণতা ছিল সেটি আপাতত দূর হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেট্রোরেলে চড়তে মানুষের দীর্ঘ লাইন পরবর্তী সংবাদ ২০২৪ সালে উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads