ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের মানুষের আস্থা ও সুনাম বৃদ্ধি করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ৯:৩৫ অপরাহ্ণ

Photo Ansar VDP-16-11তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহিদুর রহমান এনডিইউ এএফ ডব্লিউসি পিএসসি জি+ বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের আস্থা ও সুনাম বৃদ্ধি করে চলেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা তাদের দায়িত্ব পালন করে থাকে। তারা শৃংখলাবোধ অবকাঠামোগত উন্নয়ন দূর্গা পুজা, স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করে নিরপেক্ষ ভূমিকা রাখার সুনাম রয়েছে। তিনি ১৬ নভেম্বর শনিবার কুমিল্লা টাউন হল সম্মেলন কক্ষে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ লাখ সদস্য-সদস্যাদের দুই হাত কাজে লাগিয়ে ১ কোটি ৫০ লাখ লোকের কর্ম ও শ্রমের মাধ্যমে সরকারের গৃহিত কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব। তিনি আইন-শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার সন্তোষ প্রকাশ করেন। তিনি সততা, জবাবদিহিতা, একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা দলনেতা দলনেত্রীদের প্রতি আহবান জানান। তিনি আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমস্যা সমাধানে এবং উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ শাহাবুদ্দিন বলেন, আমাদের দেশে অধিকাংশ দরিদ্রগুলোকে বিভিন্ন কর্মসূচি কর্মসংস্থান সৃষ্টি করে সমাজে ভালভাবে বেঁচে থাকতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে সেই জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলা পর্যায়ে বিভিন্ন ধরনের পেশা ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের পেশা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে শুধু দেশ নয় বিদেশে গিয়েও অর্থ উপার্জনে আগ্রহী হচ্ছে। তিনি আরো বলেন, এই ধরনের প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে আর্ত কর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে সাবলম্বী হওয়ার আহবান জানান।
পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, সীমান্তবর্তী এলাকায় আইন শৃংখলা বাহিনীকে মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানান। তিনি সন্ত্রাস, মাদক বিরোধী গণসচেতনতা  বৃদ্ধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ এলাকা ভিত্তিক অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
ওই সমাবেশের সভাপতি জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রাকৃতিক দুর্যোগ, দূর্গাপুজা, নির্বাচনসহ জাতীয় কর্মসূচীতে একনিষ্ঠভাবে দায়িত্ব পালনের জন্য সন্তোষ প্রকাশ  করে এ বাহিনীর সদস্য-সদস্যাদের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দানে আশ্বাস দেন।
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, দলনেতা মোঃ ওমর ফারুক ভূইয়া, দলনেত্রী মোছাঃ সম্পা আক্তার, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবদুর রশিদ শিকদার, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিঃ এর জেনারেল ম্যানেজার মাহমুদুল হক খান, সদর দক্ষিণের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি কুমিল্লা জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টচার্য।
সবশেষে গত এক বছরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজে শ্রেষ্ঠ দলনেতা, দলনেত্রী ও সদস্যদের মাঝে কম্পিউটার, কালার টিভি, সেলাই মেশিন, বাই সাইকেল ও ছাতা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
ওই সমাবেশ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নগরীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, দলনেতা, দলনেত্রী ও ভিডিপি সদস্যরা এক বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলার ১৬টি উপজেলা থেকে উপজেলা পর্যায়ের দলনেতা-দলনেত্রী ও ইউনিয়ন কোস্পানী কমান্ডারগণ সহ প্রায় ৫শতাধিক সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!