হাফিজার রহমান , আদমদীঘি (বগুড়া) : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে বড় দু’টি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বাধীন ১৪ দলের ঐক্য জোটের একাধিক মনোনয়ন প্রত্যাশীরা গুরুত্বপূর্ন রাস্তার পাশে বিলবোর্ড ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে এবং বিলবোর্ডে প্রচারনা চালাচ্ছেন তারা হলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বর্তমান সংসদ সদস্য আলহ্াজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা, বগুড়া জেলা শ্রমিক দলের প্রধান উপদেষ্টা সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সাবেক চেয়ারম্যান শিল্পপতি আলহ্াজ্ব সুলতান মাহমুদ চৌধুরী ওরফে আমীর চেীধুরী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল ও দুপচাঁচিয়া পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম।
অপর দিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় ঐক্য জোটের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে এবং গণসংযোগসহ বিলবোডে শুভেচ্ছা জানাচ্ছেন তারা হলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি লায়ন আলহাজ্ব আনছার আলী মৃধা, সাধারন সম্পাদক ও আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম।
বিএনপির প্রার্থীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা ও বিএনপি নেতা শিল্পপতি আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী ওরফে আমীর চৌধুরী অনেক আগে থেকেই শব্দ বিহীন নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন। তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সহ নিজেদের ছবি সম্মিলিত বিলবোর্ড তৈরি করে জনবহুল এলাকায় টাঙ্গীয়ে দিয়ে ভোটাদের দৃষ্টি আকর্ষন করছেন। সেই সাথে গণসংযোগ, সভা-সমাবেশ সহ মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তারা সু-কৌশলে নির্বাচনী প্রচারনা চালানোর পাশাপাশি নিজেদের শক্তি সঞ্চয়ে ও জনসমর্থন আদায়ে মাঠ চষে বেড়চ্ছে।
এ ছাড়াও বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল তার গ্রামের বাড়ী চাঁপাপুর ও কুন্ডুগ্রাম এলাকায় গণসংযোগের মাধ্যমে নির্বচনী প্রচারণা সীমাবদ্ধ রেখেছেন। পৌর মেয়র জাহাঙ্গীর আলমও তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে নির্বাচনী প্রচারনায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ দিকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরাও বসে নেই। আওয়ামীলীগের লায়ন আলহাজ্ব আনছার আলী মৃধা, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইনলাম খান রাজু ও মিজানুর রহমান খান সেলিম বিভিন্ন কৌশলে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারনা সহ কেন্দ্রে লবিং চালিয়ে যাচ্ছেন। তারা বর্তমান সরকারের বিগত পৌনে পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গন-সংযোগ সহ সভা-সমাবেশ করছেন। তারাও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সহ নিজেদের ছবি সম্মিলিত বিলবোড তৈরি করে জনবহুল এলাকায় টাঙ্গীয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।
এ আসনটি বিএনপি’ ১৯৯১ সাল থেকে বিএনপি’র দখলে রয়েছে। এবারও এ আসনটি বিএনপি অতীতের মত ধরে রাখতে চায়। আওয়ামী লীগের ক্ষেত্রেও দলীয় কোন্দল মিটিয়ে একক প্রাথীকে মনোনয়ন দিলে ভোটের হিসাব পাল্টেও যেতে পারে।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির একক প্রার্থী আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা ১ লাখ ৪ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামীলীগের দু’জন প্রার্থী প্রতিন্দন্দিতা করে। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব:) গোলাম মওলা পান ২৪ হাজার ভোট, আর বিদ্রোহী প্রার্থী লায়ন আলহাজ¦ আনছার আলী মৃধা পান ৮৮ হাজার ভোট।




