মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে হিন্দু সম্প্রদায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ইসলামি ছাত্র শিবির। সোমবার দুপুর ২ টার দিকে পশু হাটের সামনে জেলা ছাত্র শিবিরের অফিস কার্যালয় চত্বরে অসহায় হিন্দু ও দুস্থদের মাঝে ১৬০ টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, জেলা বাইতুল মাল সম্পাদক ইমরান হোসেন, শহর সভাপতি আবু সাঈদ স¤্রাট, সরকারি কলেজ শাখার সভাপতি রেজাউল করিম সহ শিবিরের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।




