ads

বৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষ বরণ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৪, ২০১৬ ১:২৪ অপরাহ্ণ

pohela Boisakhস্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের বর্ষ বরণ শুরু করা হয়েছে শেরপুরে। শহরের শহীদ দারোগালি পৌর পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু করা হয়। জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সাংসদ মো. আতিউর রহমান আতিকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করা হয়। শোভাযাত্রায় দেশীর ঐতিহ্যবাহী পালকি ও বিভিন্ন মুখোশ পড়ে শিক্ষার্থীরা নেচে-গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেয়। পরে র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক ডা. এএম পাভেজ রহিমের সৌজন্যে শোভাযাত্রায় অংশ গ্রহনকারী সকলকে দই-চিড়া দিয়ে আপ্যায়ন করা হয়।
ওইসময় পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রার পাশপাশি জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায় দেশিয় বিভিন্ন খেলা, ঘুরি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও উৎসব পালনে সহযোগীতা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!