ads

বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরৎকে বরণ করে নিলেন মিম

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

ঋতুরানী শরৎকালের আগমণ ঘটেছে। প্রকৃতির রূপ-বৈচিত্রের পরিবর্তন ঘটলেও শরৎ এলেই নদ-নদীর পাড়ে ফুটতে শুরু করে কাঁশফুল। এই কাশফুলের শুভ্র হাসিই জানান দেয় শরৎ এসেছে।

Shamol Bangla Ads

ভ্যাপসা-অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে আসছে শীত!। তাই কাশফুল আর শরৎকাল যেন মিলেমিশে একাকার। আর সেই কাশফুলের মাঝেই হারিয়ে গেলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

নিজের রূপ, গুনে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান তিনি। সেটা হোক পর্দায় কিংবা পর্দার বাইরে। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা। বিভিন্ন ফটোশুটের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে থাকেন তিনি।

Shamol Bangla Ads

সম্প্রতি শরৎ-এর বিকেলে সন্ধ্যা নামার আগেই কালো শাড়ি ও লাল ব্লাউজে কাশফুলের মাঝে হারাতে দেখা গেল এই নায়িকাকে। একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি।

বাঙালি কন্যা মিমকে খোলা চুল ও শাড়িতে দেখতে মোহমীয় লাগছিল। যে রূপ দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নজর ফেরানো দায়’। কারো মন্তব্য, ‘শরৎকে বরণ করে নিলেন মিম।’ কেউ আবার অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা কি নিয়ে সেসবও জানতে চেয়েছেন।

মিমকে সবশেষ দেখা গেছে ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায়। এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা। মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!