ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে বিক্ষিপ্ত ঘটনায় হরতাল পালিত : আহত ২

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৯:১১ অপরাহ্ণ

1463345_617747131597922_674530156_n3হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হরতালে ককটেল বিস্ফোরন, বিচ্ছিন্ন পিকেটিং, মিছিল, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের দুই কর্মি। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে ও কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের টানা ৮৪ ঘন্টা হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকালে ও দুপুরে এ ঘটনাগুলো ঘটে। আহতেরা হলো, ছাত্রদল কর্মি পৌর এলাকার ধানবান্ধি মহল­ার তারা সেখের ছেলে সাজু (২২) ও স্বেচ্ছাসেবকদল কর্মি একই মহল­ার আছের আলীর ছেলে ছাদ্দাম হোসেন (২৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শিসূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে শহরের ইবি রোড জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতা কর্মিরা। মিছিলটি গোশালা এলাকায় গিয়ে শেষ হয়। এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে সদর উপজেলার চন্ডিদাসগাতি, শিয়ালকোল ও বহুলি বাজারে পিকেটিং করে বিএনপি ও জামায়াত কর্মিরা। অপরদিকে বেলা সাড়ে বারটার দিকে সিরাজগঞ্জ শহরের জেসি রোড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সামনে পিকেটিংয়ের চেষ্টা করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মিরা। এসময় পুলিশ সেখানে পৌছলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশও পাল্টা পাঁচ রাউন্ড রটিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ছাত্রদল কর্মি সাজু ও স্বেচ্ছাসেবকদল কর্মি ছাদ্দাম হোসেন রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।  এছাড়া ভোর ছয়টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারে পরপর তিনটি ককটেলের বিস্ফোরন ঘটায় বিএনপি কর্মিরা। অন্যান্য হরতালের মত সকাল থেকেই শহরের অধিকাংশ দোকান, পাট, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে রিক্সা, ভ্যাচ চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্ত ঃ জেলা বা দুরপাল­া রুটের কোন বাস ছেড়ে যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়েও বন্ধ রয়েছে যান চলাচল। তবে সয়দাবাদ ও সদানন্দপুর শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন, জামতৈল ও উল­াপাড়া স্টেশন হয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় চলছে ঢিলেঢালা হরতাল। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ সকল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হরতাল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!