ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুড়িচংয়ে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আহত ১০

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৬:১৩ অপরাহ্ণ

Songhorshoতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে ১৮ দলীয় জোটের আহুত ৮৪ ঘণ্টার হরতাল অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, মিছিল ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে। ১৩ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদপুর এলাকায় জামায়াত ও পুলিশের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশসহ অন্তত: ১০ জন আহত হয়েছে। আটক হয়েছে এক জন। আহত পুলিশ সদস্যরা হচ্ছে কনস্টেবল সুলতান, নান্নু, মাসুদ, রহিম ও আনসার কাসেম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৪ রাউন্ড রাবার বুলেট ও ৪টি টিয়ার সেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ শুভ নামে এক জামায়াত কর্মীকে আটক করে। এছাড়া ঢাকা-চট্গ্রাম মহাসড়কের কুমিল্লার ঝাগুরঝুলি চৌরাস্তা টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে সাবেক সংসদ সদস্য হাজি আমিনূর রশিদ ইয়াছিন সমর্থকরা।
জানা যায়, হরতালের সমর্থনে উপজেলা নেতাকর্মীরা সকালে উপজেলার সৈয়দপুর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ৫ পুলিশসহ আহত হয় ১০ জন।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, হরতাল ডিউটিতে এএসপি সাহাব উদ্দিন টহল দেয়ার সময় মহাসড়কের শহীদপুর এলাকায় হরতাল সমর্থকরা তার গাড়ির গতিরোধ করে। এ সময় শুভনামে এক কর্মীকে আটক করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় জামায়াত ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮৪ রাউন্ড রাবার বুলেট ও ৪টি টিয়ার সেল নিক্ষেপ করে। এঘটনায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত: ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে বাকি আহতদের নাম জানা যায়নি।
এদিকে সকালে হরতালের সমর্থনে সাবেক সংসদ সদস্য হাজি আমীনূর রশিদ ইয়াছিন ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়ছারের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক মিছিল করছে ১৮ দল। কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল। এতে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ গোলাম কিবরিয়া সরকার।
হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার রাতে কুমিল্লা মহানগরীর কান্দির পাড়ে বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। ককটেল বিস্ফোরণের পর পর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে ব্যপক তল্লাশি চালায় পুলিশ। এদিকে হরতালে নাশকতা এড়াতে ১ম দিন থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
দোকান-পাট, বিপনী-বিতান ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!