ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটিতে কোনো নাম দেওয়া হবে না : ফখরুল

খবর টি পড়েছেন : ১৪১
বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটিতে কোনো নাম দেওয়া হবে না : ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপির পক্ষ থেকে নতুন গঠিত জাতীয় সার্চ কমিটির কাছে কোনো নাম প্রস্তাব দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের কাছে সার্চ কমিটি মূল্যহীন, অর্থহীন। গতবারের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এটাতে কোন লাভ হয় না। সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনে নাম দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের কাছে এর কোনো মূল্য নেই।’ সোমবার সকাল ১১টায় হাসপাতালে বিএনপির নেতা আবদুল আজিজকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এই নির্বাচন কমিশনের অধীনে যদি আগামী নির্বাচন হয়, তাহলে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কারণ সে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে না।’

তিনি বলেন, ‘আমরা দেখছি বিশিষ্টজনের সঙ্গে আলোচনা হচ্ছে, সার্চ কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু সার্চ কমিটিতে যারা আছেন তারা অধিকাংশই আওয়ামী লীগ-সমর্থিত। এমনও একজন আছেন যিনি আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন নিয়েছিলেন।’

Shamol Bangla Ads

নির্বাচন কমিশন গঠনের জন্য নবগঠিত সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) প্রথম বৈঠক রোববার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা দিতে বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭১’র হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিল জেনোসাইড ওয়াচ পরবর্তী সংবাদ এ বছরের মধ্যে দেশের সবাইকে টিকা দেওয়া হবে:…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads