ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে শাকিব-জয়া

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিনব্যাপী শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। ১৭ ফেব্রুয়ারি সোমবার উৎসবের তৃতীয় দিন প্রদর্শিত হবে শাকিব খানের আলোচিত ছবি ‘তুফান’ এবং জয়া আহসানের ‘নকশি কাঁথার জমিন’। এদিন বিকেল সাড়ে ৩টায় দেখা যাবে ‘তুফান’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ‘নকশি কাঁথার জমিন’।

Shamol Bangla Ads

আয়োজকরা জানান, এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
এটি চলবে বুধবার পর্যন্ত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!