ads

মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈকালিক স্বাস্থ্যসেবায় দেশের মানুষ খুশি: স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৮৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করায় দেশের মানুষ খুশি হয়েছে, এজন্য আমরাও খুশি। এই বৈকালিক স্বাস্থ্যসেবা আগের ৫১টি হাসপাতাল থেকে বাড়িয়ে আরো নতুন ১৩২টি হাসপাতালসহ মোট ১৮৩টি হাসপাতালে চালু করা হলো। ১৩ জুন মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন করে দেশের ১৩২টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে অবহতিকরণ সভায় উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

জাহিদ মালেক বলেন, ‘নতুন এই ১৩২টির মধ্যে রাজধানী ঢাকার চারটি বড় হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) যুক্ত হওয়ায় দেশের মানুষ এখন থেকে আরো অনেক বেশি সেবা পাবে।’

বৈকালিক স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ঢাকার বাইরে ৫১টি হাসপাতাল থেকে ৭৪৬৩ জন সাধারণ রোগী বিভিন্ন রোগের সেবা নিয়েছে। এর মধ্যে ৩২টি হাসপাতাল থেকে আরো ৪৫৪টি অপারেশন করা হয়েছে। এর বাইরে ২৫৯৭টি ইনভেস্টিগেশন করা হয়েছে বলে ব্রিফিংকালে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Shamol Bangla Ads

ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত জানুয়ারি থেকে ৩৩৯০ জন রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২৬ জন মারা গেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেশবাসিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনায় বড় ব্যবধানে জয়ী নৌকার তালুকদার খালেক পরবর্তী সংবাদ আগামী মাস থেকে টিসিবির কার্ডে যুক্ত হচ্ছে ৫…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads