ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ৩:৫২ অপরাহ্ণ

11-11-13 nandigram bograমো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : মোহনা টেলিভিশন লিমিটেডের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১১ নভেম্বর সোমবার নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক শফি উদ্দিন, অধ্যক্ষ পরিতোষ চন্দ্র। স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এস এম আজম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সহ-সভাপতি আ.বারীক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা সাঈদ রায়হান মানিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আলী রেজা মো.মারুফ বাবু ও মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকারিয়া লিটন।

Need Ads
error: কপি হবে না!