শ্যামলবাংলা ডেস্ক : নির্দলীয় সরকারের দাবিতে ৭২ ঘন্টার হরতাল ঘোষণার পর আরও ১২ ঘন্টা বাড়িয়ে ৮৪ ঘন্টা হরতাল পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি। শীর্ষ ৫ নেতাকে আটকের প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৯ নভেম্বর শনিবার এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন।
উল্লেখ্য, রবি, সোম ও মঙ্গলবার নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ওই ঘোষণার পর শীর্ষ পর্যায়ের ৫ নেতাকে আটক করে পুলিশ। নেতাদের আটকের প্রতিবাদে শনিবারও ৫ টি জেলায় বিএনপির ডাকে হরতাল চলছে।




