পাবনা প্রতিনিধি : এবার পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাংচুরের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছে পাবনা জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতার নেতৃত্বে হিন্দু পরিবারগুলোর খোঁজ খবর নেন নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, সদর উপজেলা বিএনপির সভাপতি কে এম মুসা, সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যেতি, সাধারন সম্পাদক সামসুর রহমান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুর রহমান টুটুল বিশ্বাস, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি হিমেল রানা, মৎসজীবী দলের সভাপতি আজম প্রামানিক, বিএনপি নেতা এ্যাডভোকেট ময়নুল হোসেন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, মোকতার হোসেন, কামাল, আমিন, মণি তালুকদার, রফিকুল ইসলাম মনা প্রমুখ। এসময় বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রশাসন ঘটনার সঠিক ভিডিও ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে’।




