কাঁঠালিয়ার আমুয়া হলতা নদীতে সরকারের দেয়া ৩ টি ফেরী মাটিতে দেবে যাচ্ছে
এইচ,এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি : অযতœ আর অবহেলায় বাংলাদেশ সড়ক ও জনপদের কোটি,কোটি টাকার সম্পদ পানিতে ডুবে নষ্ট হতে চলেছে। কাঠালিয়া – পাথরঘাটা সড়কের আমুয়া হলতা নদীর ফেরী ঘাটের ৩টি ফেরী পানি,বালু ও পলি মাটি ঢুকে নদীতে তলিয়ে গেছে। গত ৪ বছর ধরে এ অবস্থায় আছে। বর্তমানে ২টি ফেরী কতৃপক্ষের উদাসীনতার কারনে প্রায় সম্পূর্ন পানিতে ঢুবে মাটির সাথে মিশে গেছে। তবুও দেখার মত কেউ নেই।




