ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৩ জ্নাুয়ারী শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের গুচ্ছগ্রাম , ব্র্যাক হাইজ, ছাড়াও উপজেলার তেলিখালী, ইকড়ি, ধাওয়া, নদমুলা, ভিটাবাড়ীয়া ও গৌরীপুর ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিতরণ করেণ উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। এসময় ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার। ইউপি সদস্য আফজাল আকন ছাড়াও স্ব-স্ব ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । এসব এলাকায় সরকারি ভাবে মোট ৩শ ২১টি কম্বল বিতরণ করা হয়।




