ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসির অনুরোধেও ভারতে বিসিবির ‘না’

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে। তবে বৈঠকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি।

Shamol Bangla Ads

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে এই গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে ক্রিকেট বোর্ড বৈঠকে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। যার অর্থ, ভারতের বদলে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

Shamol Bangla Ads

তবে সভায় আইসিসির পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষিত হয়ে গেছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন লজিস্টিক কারণে বেশ জটিল। তাই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি।

তবে বিসিবি জানিয়েছে, তাদের অবস্থানে পরিবর্তন আসবে না। কারণ হিসেবে বিসিবি নিরাপত্তার ব্যাপারটি আবারও সামনে এনেছে। এদিকে, আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে। উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়েছে। বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইসিসিকে।

Need Ads
error: কপি হবে না!