ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় নতুন গ্যাস-সংযোগ দেয়ার কাজ শুরু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৯:২৯ অপরাহ্ণ

Bhola_District_Map_Bangladesh-38ভোলা সংবাদদাতা : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোলায় বাড়ি বাড়ি গ্যাস সংযোগ দেয়া শুরু হয়েছে। ৩ নভেম্বর রবিবার বিকেলে সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের বাড়িতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বন্ধু এন্টারপ্রাইজের মাধ্যমে প্রথম গ্যাস সংযোগ কাজ শুরু হয়।
অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল জানান, তিনি চূড়ান্ত চুক্তিনামা সম্পাদন করেই সংযোগ নিশ্চিত করেছেন। বাড়ি বাড়ি গ্যাস সংযোগে ভোলা শহরের বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের আমলেই ভোলায় গ্যাস সংযোগ ও সুবিধা পাবে সাধারণ মানুষ – প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্র“তি বাস্তবায়নের জন্যই ২৮ আগস্ট আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান ড. প্রফেসর হোসেন মনসুর গৃহস্থালী কাজে গ্যাস সংযোগের উদ্বোধন করেন।
রবিবার ওই প্রথম সংযোগের মধ্য দিয়ে নিয়মিত গৃহস্থালী কাজে গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে। এদিকে প্রথম পর্যায়ে ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমাদানকারী ও পৌর সড়ক কাটার অনুমতিপ্রাপ্ত আবেদনকারী ৫৬ জন গ্রাহকের গ্যাস সংযোগের জন্য রাইজার স্থাপন করা হচ্ছে। সুন্দরবন গ্যাস কোম্পানীর ম্যানেজার এম আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ আগস্ট উদ্বোধন হওয়ার পর থেকে গৃহস্থালী কাজে আবাসিক সংযোগের জন্য তাদেরকে ধাপে ধাপে এগুতে হচ্ছে। সাড়ে ৩ হাজার আবেদন ফরম ক্রয়কৃতদের মধ্যে আবেদন ফরম জমা দিয়েছেন ৪শ ৯৫ জন। এদের মধ্যে যাচাই বাছাই করে চাহিদা পত্র ইস্যু করা হয় ২শ ৩১ জনকে। চাহিদা পত্র জমা পড়েছে ৯৪টি। রাস্তা কাটার অনুমতি পত্র জমা পড়েছে ৫৬টি। এরাই চুক্তি পত্র চূড়ান্ত করেছেন। তাই ৫৬ জন গ্রাহককে রাউজার স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে এরাই গ্যাস সংযোগ পাচ্ছে বলা যায়।

Need Ads
error: কপি হবে না!