ads

বুধবার , ২০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুটির আগে বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। ২০ মার্চ বুধবার সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদ (আরএম জি টিসিসি) সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিন পক্ষ মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

Shamol Bangla Ads

সাকিবের ‘কিংস পার্টিতে’ যোগদানের বিষয়ে জানত না আ.লীগসাকিবের ‘কিংস পার্টিতে’ যোগদানের বিষয়ে জানত না আ.লীগ
প্রতিমন্ত্রী বলেন, আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।

তিনি বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, তিনপক্ষ মিলে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আশা করি এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।

Need Ads
error: কপি হবে না!