হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এনসিটিবির নীতিমালা উপেক্ষা করে নিষিদ্ধ নোট ও গাইড বই দেদারছে বিক্রি হচ্ছে। এ যেন দেখার কেউ নেই।এতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, জাতির বৃহত্তর কল্যাণ বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়সহ দেশের সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু শিক্ষকের যোগসাজসে প্রকাশনা সংস্থার মাধ্যমে এসব বই সারা দেশের ন্যায় হোসেনপুরেও ছড়িয়ে পড়ছে ।এমকি পৌঁছে যাচ্ছে প্রতিটি শিক্ষার্থীর হাতে হাতে। শিক্ষা মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য পাঠ্যবই পড়েই শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে কিন্তু নোট ও গাইড বহু বছর ধরে চলে এলেও বর্তমানে সৃজনশীল পদ্ধতির কারনে আরও ব্যাপক বেড়ে গেছে। কারন হিসেবে জানা গেছে, এ পদ্ধতিতে পাঠদানে শিক্ষকরা যথেষ্ট দক্ষ নন বলে শিক্ষার্থীরা বাধ্য হচ্ছে নোট ও গাইড বইয়ের ওপর। আর একরনেই তারা বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষা থেকে,আর লাভবান হচ্ছে হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তাই জাতির ভবিষ্যৎ শিশুদের মেধা বিকাশের জন্য নিষিদ্ধ নোট ও গাইড বই বন্ধ করে শিক্ষার সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি উঠেছে সুধি মহলের পক্ষ থেকে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেগম বদরুন্নাহার ইয়াসমিন জানান, বাজারে নোট ও গাইড বই বিক্রির বিষয়ে অবগত থাকলেও এসব বন্ধ করার বিষয়ে কোন নির্দেশনা না থাকায় কিছুই করার নেই বলেও মন্তব্য করেন তিনি।




