ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী মহিলা কলেজের সীমানা নিয়ে দ্বন্দ্ব : প্রতিপক্ষের হামলায় স্বস্ত্রীক অধ্যক্ষ আহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ১০:২০ অপরাহ্ণ

Rangamati  Footage-23.05.13 004ঝিনাইগাতী (শেরপুর)  প্রতিনিধি : প্রতিষ্ঠানের সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান ও তার স্ত্রী অধ্যাপক মাহমুদা খাতুন সিদ্দিকী আহত হয়েছেন। ৪ নভেম্বর সোমবার দুপুরে খোদ কলেজ কম্পাউন্ডেই ওই ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে অধ্যক্ষ খলিলুর রহমান কলেজের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের তদারকি করছিলেন। ওই সময় কলেজের জমিদাতা সদস্যের লোকজন গিয়ে বাঁধা প্রদান করে। এতে কলেজের শিক্ষক ও তাদের মধ্য উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে অধ্যক্ষ ও তার স্ত্রী কলেজ থেকে বেড়িয়ে যাওয়ার পথে জমিদাতা সদস্য ইউসুফ ফকিরের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার  সত্যতা স্বীকার করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!