ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে শান্তিপূর্ণ হরতাল চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ৪:০০ অপরাহ্ণ

khagrachari-mapআবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১৮ দলের ডাকা ৩ দিনের হরতালের প্রথম দিন কোন রকম গোলযোগ ছাড়াই পালিত হচ্ছে। উপজেলা সদরে কোন প্রকার যানবাহন চলতে দেখা যায় নি। আগের দিন সন্ধ্যা থেকেই লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে যানবাহন শুন্য হয়ে পড়ে। হরতাল সমর্থনকারী ও বিএনপির নেতা-কর্মীদের প্রতিটি মোড়ে মোড়ে উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের কর্মী সমর্থকরা হরতালের সমর্থনে মহড়া দিতে দেখা যায়। এছাড়াও হরতালকে ঘিরে দলীয় কার্যালয়ে প্রচুর নেতা-কর্মী সমর্থকরা সমবেত হন। তবে পুড়ো উপজেলায় গুরুত্বর্পণ স্থানগুলোতে পুলিশী কড়া পাহাড়া ছিল। সংঘর্ষের আশংকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
এদিকে আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের নিজ কার্যালয়ে অবস্থান নেন। পুলিশের এস.আই ছাগির হোসেন সাংবাদিকদের জানান, কোন পক্ষই এখানে অপ্রীতিকর ঘটনা ঘটায় নি। পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বলেও তিনি জানান।

Need Ads
error: কপি হবে না!