ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার গ্রামীণ জনপদে শীতের জানান দিচ্ছে খেজুর গাছ আর গাছিরা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৬:০৪ অপরাহ্ণ

CHUADANGA-04-11-13-2কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : শীতের শুরুতেই চুয়াডাঙ্গা গ্রামীণ জনপদে প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে খেজুর গাছ ঝুড়ে রস নামানোর কাজ। শীতকে স্বাগত জানাতে এ এলাকার গাছিরা খুব জোরেসোরেই শুরু করেছে খেজুর গাছ ঝুড়ার (কাটা) কাজ।
আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতিক খেজুর গাছকে ঘিরে উৎসবমুখর পরিবেশ। গাছ থেকে গাছিরা সুমিষ্ট খেজুর রস সংগ্রহ করবে। সেই রস দিয়ে তৈরী হবে সুস্বাদু নলেন গুড় ও পাটালি। ওইসময় খেজুরের রসের নলেন গুড়ের মৌ মৌ গন্ধে ভরে যাবে গ্রাম্য জনপদ। জেলার প্রতিটি ঘরেই খেজুর রস দিয়ে গৃহবধুদের সুস্বাদু পায়েশ, বিভিন্ন ধরনের রসে ভেজানো পিঠা, করার ধুম পড়বে। রসনা তৃপ্তিতে খেজুরের নলেন গুড়ের পাটালির কোন জুড়ি নেই। খেজুরের রস খেতেও খুব সুস্বাদু। গ্রাম্য জনপদের সাধারণ মানুষ শীতের সকালে ঘুম থেকে উঠে কাপতে কাপতে ঠান্ডা খেজুর রস না খেলে যেন তাদের দিনটাই মাটি হয়ে হয়ে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!