ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠি পৌর মেয়র রানার অপসারন চেয়ে ১০ কাউন্সিলরের স্মারকলিপি পেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৯:৫৮ অপরাহ্ণ

Gramএইচ,এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি :  ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রানার অপসারন চেয়ে স্মারকলিপি দিয়েছেন ঝালকাঠি পৌরসভার ১০ কাউন্সিলর। স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবর দেয়া এই স্মারকলিপি রবিবার দুপুর ১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে পেশ করেন কাউন্সিলররা। স্মারলিপিতে কাউন্সিলররা অভিযোগ করেন, মেয়র আফজাল হোসেন,  কাউন্সিলর প্রনব কুমার নাথ ভানুর সহয়তায় পৌরসভার বিভিন্ন রাস্তার পাশের গাছ কেটে বিক্রি করে ৫০ লক্ষাধিক টাকা আত্বসাত করেছেন। মেয়র গত আড়াই বছরে ৩ শতাধিক অটো রিক্সার লাইসেন্স ফী বাবদ ৫০ লক্ষাধিক টাকা নিলেও পৌর ফান্ডে নামমাত্র অর্থ জমা দিয়েছেন। মেয়র গত আড়াই বছরে আর্থিক সাহায্যের লাখ লাখ টাকা আত্বীয় স্বজনের নামে দেখিয়ে নিজেই আত্বসাত করেছেন। ভিজিএফের চাল কাউন্সিলরদের নাম মাত্র অংশ দিয়ে সিংগভাগ মেয়র নিজেই আত্বাসাত করেছেন। পৌরসভার যাবতীয় টেন্ডার কাজ মেয়র তার ভাই সহ আত্বীয় স্বজনদের দিয়েছেন। বর্তমানে চলমান ইউজিআইপি প্রকল্পের কাজ অতি নিন্মমানের হলেও ঠিকাদারদের কাছ থেকে মেয়র পার্সেন্টিজ নিয়ে বিল প্রদান করছেন। এছাড়া ইউজিআইপি প্রকল্পের গাড়ীটিও মেয়র নিজের এবং পরিবারের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এসব দূর্নীতির প্রতিবাদ জানালে মেয়র তার  বাহিনী দিয়ে কাউন্সিলরদের হত্যার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগে উলে­খ করেন ১০ কাউন্সিলর। মেয়রের অপসারণ চাওয়া কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম জাকির, ২ নং ওয়ার্ডের আলমগীর হোসেন, ৩ নং ওয়ার্ডের মোঃ মজিবুর রহমান, ৪ নং ওয়ার্ডের মূহাম্মাদ মাহাবুবুজ্জামান, ৬ নং ওয়ার্ডের মোঃ মোশারেফ হোসেন, ৭ নং ওয়ার্ডের হুমায়ুন কবির খান, ৮ নং ওয়ার্ডের সেলিম মুন্সি, ৯ নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর লতিফা হেলেন (১,২,৩ ওয়ার্ড)  ও নাসিমা কামাল (৫,৮,৯ ওয়ার্ড)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!