ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা

খবর টি পড়েছেন : ২৮২
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এবার পদ্মা সেতুর স্প্যানে একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লেগেছে। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখান দিয়ে যাওয়ার সময় স্প্যানের গায়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে। ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই ঘটনা ঘটে।। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র এ তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোম মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পিলারের মাঝখান দিয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের সঙ্গে স্প্যানের ধাক্কা লাগে। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার এজিএম (মেরিন) আহম্মেদ আলী বলেন, মাস্তুলটি ফেরি থেকে নামানো হচ্ছিল; সেই দৃশ্যটি ভিডিও করার সময় লেগে যাওয়ার মতো মনে হচ্ছিল। ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যুক্ত হতে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল।

এর আগে গত ১৩ আগস্ট সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ওই একই ফেরি সেতুটির ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। তখন অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আবার ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন।
গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল। এ ঘটনায়ও ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৮৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads