ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে এমপি’র টিআর’র ডিও বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৮:৫২ অপরাহ্ণ

Rajarhat News Pic-02-11-13মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাট উপজেলার ৩টি ইউনিয়নে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ জাফর আলী এমপি’র বরাদ্দকৃত প্রথম কিস্তির ৪১ মে. টন চাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির-এর প্রধানদের মাঝে শনিবার সন্ধ্যায় রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে ডিও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ জাফর আলী এমপি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল­া’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম মাষ্টার, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ নেতা আব্দার হোসেন বুলু, উপজেলা জাপা নেতা মোঃ মোবারক আলী ব্যাপারী প্রমূখ। পরে উপস্থিত প্রতিষ্ঠান প্রধান ও প্রকল্প সভাপতিদের হাতে টিআর’র বরাদ্দকৃত ডিও প্রদান করেন মোঃ জাফর আলী এমপি।

Need Ads
error: কপি হবে না!