ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে ৪২তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৬:৫৫ অপরাহ্ণ

Jubo pir পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা :  “ সমবায়ে সামাজিক নিরাপত্তা” প্রতিপাদ্য নিয়ে ৪২তম জাতীয় সমবায় দিবস/২০১৩ উপলক্ষে জেলার পীরগঞ্জে র‌্যালি এবং আলোচনাসভা উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহমদ এর সভাপতিত্বে ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয় । র‌্যালীতে নেতুত্ব দেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদিদ্দন আহম্মেদ । র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপজেলা চেয়ারম্যান মো: ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহমদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মো: ইসাহাক আলী, মো: ফয়জুল ইসলাম, কেন্দ্রীয সমবায় সমিতির সভাপতি মুক্তারুল ইসলাম, ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি  আবু জাহিদ জুয়েল, মৈত্রী সমবায় সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো: ইব্রাহিম আলী, গ্রামীন বনিক সমবায় সমিতির সভাপতি তহিদুল ইসলাম,  গুড নেইবারস এর প্রতিমা রানী রায়। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার মো: মনিরুল ইসলাম ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!