ads

রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৭

খবর টি পড়েছেন : ১৭৭
কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সাতজন নিহত হয়েছেন। ১৫ আগস্ট রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী কক্সবাজারস্থ ঘোনাপাড়ার প্রদীপের মা রানী রুদ্র (৬০), স্ত্রী পূর্ণিমা (৩৫), তার ৩ বছরের সন্তান বেবী, চকরিয়াস্থ ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীর খিলের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০), তার স্ত্রী মধুমিতা (৪৫), পথচারী চকরিয়াস্থ ফাসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমা বেগম ও অজ্ঞাতনামা এক যাত্রী।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি ১০/১২ জন যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে আনার পর আবাসিক মেডিকেল অফিসার ফহিম আহমেদ ফয়সাল ছয়জনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সাইফুল হাছান জানিয়েছেন, পথচারী একজন ঘটনাস্থলে মারা গেছেন। মাইক্রোবাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads