আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার বিকেলে আদমদীঘি উপজেলা ১৮ দলীয় জোটের উদ্যেগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিল শেষে বাস ষ্ট্যান্ড চত্তরে এক প্রতিবাদ সভা উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, বিএনপির সম্পাদক বুলবুল ফারুক, আব্দুল মোত্তাকিম তালুকদার, গোলাম মোস্তফা কন্দকার মেহেদী হাসান প্রমূখ।




