ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : অবৈধ মহাজোট সরকারের পদত্যাগ ও তত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপি বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচী উপলক্ষে খুলনার ডুমুড়িয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া থানা বিএনপির উদ্যোগে ওই সমাবেশ অনুিষ্ঠত হয়।
বৃহস্পতিবার বিকেলে জাকারিয়া সুপার মার্কেটের সামনে উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মতিয়ার রহমান বাচ্ছু, শেখ দিদারুল হোসেন দিদার, জি এম আমানউল্লাহ, গাজী আ: হালিম, শেখ আতিয়ার রহমান, এ্যাড: হায়দার আলী, শশংক সরকার, আ: সালাম মহালদার, সরদার মোজাফফার হোসেন, শেখ জয়নাল আবেদিন,আহম্মদ আলী ফকির,শেখ মশিউর রহমান লিটন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ ফরহাদ হোসেন, মোল্যা কবির হোসেন, হেমায়েত রশিদ খান প্রমুখ। ##




