পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুল কাদের জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও বিভিন্ন গুণাবলীর ভিত্তিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ এর আওতায় তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। তিনি উপজেলার বড়বাট্রা গ্রামে মরহুম আব্দুল হাকিম মাষ্টারের ছেলে।
বজলুল কাদের জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পর থেকে তার বিদ্যালয় বরাবরই শতভাগ পাশের হার নিশ্চিত করে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে আসছে। ২০১০ সালে সমাপনী পরীক্ষার ফলাফলে সারা দেশে সেরা ২১ এর মধ্যে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ম স্থান লাভ করে।




