ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে হরতালে ৪টি গাড়ীতে আগুন : ১১০ জনের বিরুদ্ধে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৯, ২০১৩ ৭:০১ অপরাহ্ণ

Gazipur_District_Map_Bangladesh_0মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ১৮ দলীয় জোটের টানা ৩ দিনের হরতালে ৪টি গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ১শ ১০ জনকে আসামী করে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, ৬০ ঘন্টার হরতাল চলাকালে পৃথক পৃথক ঘটনায় কালীগঞ্জের-ঘোড়াশাল বাইপাসের মূলগাঁও নামক স্থানে একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ, নাগরী ইউনিয়নের মঠবাড়ী কামতা গ্যাস ফিল্ডের প্রবেশ পথে একটি পিকআপ ও তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় একটি কাভার্ড ভ্যানে হরতাল সমর্থনকারীরা অগ্নি সংযোগ করে। ওইসব ঘটনায় কালীগঞ্জ থানায় ৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০ জনকে আসামী করে দু’টি পৃথক মামলা দায়ের হয়েছে।
তবে হরতালের শেষ দিনে হরতাল সমর্থনকারীদের মিছিল, সভা-সমাবেশ বা পিকেটিং করতে দেখা যায়নি। রাজপথ ছিল সম্পূর্ণ আওয়ামী লীগের দখলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। সিএনজি, অটোরিক্সা ব্যতীত দূর পাল্লার কোন যানবাহন  চলাচল করেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!