ads

শনিবার , ১ জুলাই ২০২৩ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতি কেজি কাঁচামরিচের দাম হাজার টাকা!

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রতি কেজি কাঁচামরিচ এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ১ জুলাই শনিবার সকালে শৈলকুপার পৌর বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বিক্রেতাদের ভাষ্য, ঈদের বাজারে পাইকারি ক্রয়মূল্য বেশি পড়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে এটি সিন্ডিকেটের দৌরাত্ম্য।

Shamol Bangla Ads

শৈলকুপা বাজারের এক কাঁচামাল ব্যবসায়ী গণমাধ্যমকে জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।

এক কেজি কাঁচামরিচ পাইকারি বাজার থেকে সাড়ে ৮০০ টাকায় কিনেছেন বলে জানান তিনি। মরিচের দাম রাতারাতি হাজার টাকা হওয়ার বিষয়ে তিনি বলেন, ভারত থেকে যে মরিচ আসত, তা এখন আর আসছে না। এছাড়া প্রচণ্ড তাপদাহে মরিচের গাছ বাড়েনি। এর মধ্যে বৃষ্টিতে গাছও মারা যাচ্ছে। এ কারণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না।

Shamol Bangla Ads

ক্রেতা আজিজুর রহমান বলেন, এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা। বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!