ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ৭:৪৬ অপরাহ্ণ

street-dogsঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ওই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হচ্ছে উপজেলা সদরের মকবুল হোসেনের কন্যা মিনারা (৮), জোকাকুড়া গ্রামের সাইদুর রহমানের কন্যা সিমলা (৫), কাংশা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাকিব (৭), গুরুচরণ দুধনই গ্রামের জাকিউলের কন্যা আশামনি (১০) ও খৈলকুড়া গ্রামের উমর আলী (৫০), উজ্জল (২৫)।
উল্লেখ্য, বেশকিছু দিন থেকে ঝিনাইগাতী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলা সদরের প্রধান সড়ক, থানা রোডসহ বিভিন্ন হোটেল রেস্তোরার সামনে ওইসব বেওয়ারিশ কুকুর জটলা বেধে থাকে। অনেক সময় মুসল্লীরা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। এরপরও সরকারীভাবে ওইসব বেওয়ারিশ কুকুর নিধনের কোন  উদ্যোগ না নেওয়ায় পথচারীরা নির্বিঘেœ যাতায়াত করতে পারছেন না।

Need Ads
error: কপি হবে না!