শ্যামলবাংলা ডেস্ক : ৬ ইঞ্চি ফ্যাবলেট ও ৩টি আশা ফোনের সঙ্গে নকিয়া এবার আনতে যাচ্ছে প্রথম ট্যাবলেট লুমিয়া ২৫২০। নকিয়ার সিইও স্টিফেন এলোপ আবুধাবিতে ওই নতুন ট্যাবলেটটি প্রদর্শন করেন।
নতুন এই ট্যাবলেটে থাকছে ১০.১ ইঞ্চির হাইডেফিনেশন ডিসপ্লে। ৪জি এলটিই কানেকটিভির সঙ্গে থাকবে ওয়াইফাই কানেকটিভিটিও। এতে ৬.৭ মেগাপিক্সেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এটি উইন্ডোজ ৮ ও ৮.১ চলবে। এই ট্যাবলেটের আরেকটি বৈশ্ষ্ট্যি হচ্ছে দ্রুত চার্জ নেওয়ার ক্ষমতা। নকিয়া বলছে, এক ঘন্টায় ৮০% চার্জ নিতে পারবে এটি।
নকিয়ার সিইও স্টিফেন এলোপ জানান, হাতে ব্যবহারের উপযুক্ত করে লুমিয়া ২৫২০ তৈরি করা হয়েছে। ঘরের বাইরে যাতে ইন্টারনেট কানেকটিভিটি থাকে সেজন্য এলটিই কানেকটিভিটিও যুক্ত করা হয়েছে। এটির সঙ্গে নকিয়া পাওয়ার কীবোর্ডও কেনা যাবে। এর দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার।




