ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলার মানুষ আর গোপালগঞ্জের গোলাম থাকবে না : কাদের সিদ্দিকী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ১:৩৫ অপরাহ্ণ

tangailশাহ আলম, টাঙ্গাইল : কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলার মানুষ বৃটিশ, মোঘল,পাকিস্তানীদের গোলামী করেছে। এখন তারা আর গোপালঞ্জের গোলামী করতে চায়না। বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলেন আওয়ামী লীগ থেকে বের হয়ে ১৫ দিন রাজনীতি করতে পারবেন না, যদি করতে পারেন তা হলে হাতে চুড়ি পড়ে বসে থাকব। তিনি তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় সবার আগে দেশ থেকে পালিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার প্রশাসন ও সরকার দলীয় বাধার মুখে তার নিজ গ্রাম ছাতিহাটিতে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

বঙ্গবীরের চাচা ওয়াদুদ সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকী, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল সিদ্দিকী,এড.রফিকুল ইসলাম ও কালিহাতী উপজেলার সভাপতি হাসমত আলী নেতা প্রমুখ।
উলে­খ্য, বুধবার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের মাঠে এবং পরে ছাতিহাটি মাঠে জনসভার মষ্ণ প্রশাসনের নিষেধাজ্ঞা ও সরকারী দলের বিভিন্ন বাধার মুখে সভা করতে না পেড়ে পরে গতকাল বৃহস্পতিবার বঙ্গবীরের বাড়ীর সামনে জনসভাটি অনুষ্ঠিত হয় এবং মূহুর্তের মধ্যে হাজার হাজার লোক সমাগম ঘটে। এ দিকে উপজেলা আওয়ামীলীগ প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। ব্যাপক পুলিশ মোতায়েন থাকার কারনে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

Need Ads
error: কপি হবে না!