মীর আসলাম, রাউজান (চট্টগ্রাম) : সুজলা সুফলা শষ্য শ্যামলা ছয় ঋতুর এদেশ বাংলা দেশ। ঋতু বৈচিত্রের এই দেশে সারা বছরই গাছে গাছে কোন না কোন মৌসুমী ফল ও ফুল থাকে। প্রকৃতির নিয়মে আম, জাম, লিচু, কাঠাঁলসহ সকল ফলজ গাছ ফুল ফলে সজ্জিত হয় নিদিষ্ট একটি সময়ে। যদি এর ব্যতিক্রম ঘটে তা হয় অলৌকিক ও প্রকৃতির লীলার কারণে। প্রকৃতির এই লীলা ও অলৌকিকতা দেখা গেছে রাউজানের গহিরা গ্রামে। আমের মৌসুম না হলেও প্রকৃতির খেয়ালে এখানে আম গাছে ঝুলছে থোকায় থোকায় আম। দৃষ্টিনন্দন ওই দৃশ্য দেখা যায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র বাড়ি সামনে। জানা যায়, গত কয়েক বছর আগে সাংসদ তার পুকুর পাড়ে ওই আম চারাগুলো লাগিয়ে ছিলেন। অসময়ে গাছে আসা ওই আম আকারে স্বাভাবিক খেতেও বেশ সুস্বাদু।




