শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয় ৫ অক্টোবর শনিবার। এ উপলক্ষ্যে কলেজ মাঠে অধ্যক্ষ সাদুল্লাহ হোসাইন বিপুলের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা, শ্রীবরদী পৌরসভার মেয়র আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহছিনুল বারী রুমি, শেরপুর জেলা বারের সাবেক সহকারী সাধারন সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট আমিনুল ইসলাম, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকরাম হোসেন মন্টু, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল আলম রিপন, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, স্থানীয় এডিএম শহিদুল ইসলাম, আব্দুল কাদের, আমিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।




