ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৩ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশালে ৩ মাসের শিশুকন্যাসহ স্ত্রীকে হত্যা করেছে এক পাষন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৯, ২০১৩ ২:৫৫ অপরাহ্ণ

killingশ্যামলবাংলা ডেস্ক : বরিশালের বাবুগঞ্জের মাধবপাশার পূর্ব পাংশা এলাকায় ৩ মাস বয়সী শিশুকন্যাসহ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নিহতরা হচ্ছে সুখী বেগম (২৫) ও তার ৩ মাসের শিশু আকলিমা। ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী খোকন হাওলাদার  (৪০) পূর্ব পাংশা এলাকার জালাল হাওলাদারের ছেলে।
জানা যায়, ২ বছর আগে উজিরপুর  উপজেলার ধামুরা এলাকার সুখী বেগমের সঙ্গে খোকনের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ৩ মাস আগে কন্যা সন্তান আকলিমা ও তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় খোকন। বুধবার বিকেলে খোকন তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে ঘাতক খোকনের ঘর তালাবদ্ধ থাকায় প্রতিবেশিদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ৩ শিশুকন্যা আকলিমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভ্যানচালক খোকন হাওলাদারকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানান ওসি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!