জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঠালবাড়ীতে বিএনপির বিবদমান দু’গ্রুপ একই সময়ে সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই আদেশ বহাল থাকবে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা স্থানীয় কাঠালবাড়িতে একটি সমাবেশ ডাকেন। অন্যদিকে, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ একই সময় একই এলাকায় পাল্টা সমাবেশ ডাকেন। এতে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহানা আক্তার জাহান কাঠালবাড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করেন।




