ads

বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেনের টিকিট কাটতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক : রেলমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাইপূর্বক রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করছে সরকার। যা আগামী ১ মার্চ থেকে কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালে রেল মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান রেলমন্ত্রী।

Shamol Bangla Ads

সুজন বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীর কাছ থেকে জরিমানা আদায়সহ বাংলাদেশ রেলওয়ে টিকিট ব্যবস্থা সেবা অন্তর্ভুক্ত করছে সরকার। তিনি বলেন, রেলওয়ের সেবা বৃদ্ধির লক্ষ্যে ‘টিকিট যার ভ্রমণ তার’ শীর্ষক স্লোগান সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে টিকিটিং ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার।

মন্ত্রী আরও জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ের অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধন নম্বর ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে এককভাবে টিকিট কিনতে পারবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে নিবন্ধন প্রক্রিয়া চলবে। আগামী ১ তারিখ অনলাইনে টিকিট নিতে হলে নিবন্ধন বাধ্যতামূলক থাকতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব শিশু ক্যানসার দিবস আজ পরবর্তী সংবাদ রাষ্ট্রপতিকে কেউ নিয়োগ দেননি, তিনি নির্বাচিত : প্রধান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads