ads

বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চামড়া শিল্পে অর্থায়নে আগ্রহ ইউরোপীয় ইউনিয়নের

খবর টি পড়েছেন : ৬৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাভারের ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট (সাভার ট্যানারি) পুনর্গঠন, উন্নয়ন এবং সলিড বর্জ্য অপসারণে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ডেলিগেশন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশের হেড অব ডেভেলপমেন্ট কো অপারেশন ড. মিহাল ক্রেইজা। ২৭ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

Shamol Bangla Ads

সাক্ষাৎকালে তারা চামড়া শিল্পের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, গার্মেন্টস শিল্পের পর বাংলাদেশে চামড়া শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চামড়া শিল্পের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও অন্যান্য সহযোগিতার ওপর সব সময় বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন।

Shamol Bangla Ads

ড. মিহাল ক্রেইজা সাভারের ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট (সাভার ট্যানারি) পুনর্গঠন, উন্নয়ন এবং সলিড বর্জ্য অপসারণে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, তিনি বাংলাদেশে নতুন একটি কমন অ্যাফ্লয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) এর ডিজাইন ও কন্সট্রাকশনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তিনি চামড়া শিল্পে অর্থায়ন ও অন্যান্য বিষয়ে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ডেলিগেশন অব দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল পরবর্তী সংবাদ ‘বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads