যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় ভ্রাম্যমান আদালত এক মাদকসেবীকে ৬মাসের কারাদন্ড দিয়েছে।
শার্শা থানা পুলিশ জানায়, ৩১ আগস্ট শনিবার দুপুরে শার্শার নাভারন রেলগেট এলাকা থেকে মাদকসেবী মমিনুজ্জামান মধুকে ৭ পুরিয়া (৫০গ্রাম) গাজা ও সেবন করার কলকেসহ আটক করে ভ্রাম্যমান আদালত। ওই সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। পরে মাদকসেবী মমিনুজ্জামান মধুকে ১৯৯০ সালের মাদকদ্রব্য দন্ডবিধি আইনের ১৯(১)/৭(ক) ধারায় ৬মাসের কারাদন্ড দেয়া হয়।
অপর একটি সুত্র জানায়, মাদকসেবী মমিনুজ্জামান মধু এর আগেও মাদক সেবন ও বহনের অপরাধে ৪ বার জেলহাজত বাস করেছে।




