ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুশকির সমস্যা দূর করার ঘরোয়া উপায়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

সারাবছরই চুলের কোনো না কোনো সমস্যা থাকেই। তবে শীত এবং বর্ষাকালে তা বাড়ে। বিশেষ করে খুশকির সমস্যা বেশি দেখা দেয়। এতে অস্বস্তিও বাড়ে। ওই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া সমাধান অনুসরণ করতে পারেন।

Shamol Bangla Ads

লেবু
চুলের যত্নে লেবুর তুলনা নেই। খুশকি তাড়াতেও লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রস বের করে চুলের গোড়ায় লাগান। তারপর হালকা গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিন। তার পর শ্যাম্পু করে নিন। এই পদ্ধতি খুশকির সমস্যা কমাবে।

পেঁয়াজ
মাথার ত্বকে পেঁয়াজ ব্যবহার করলে ত্বকে রক্তসঞ্চাল ভালো হয়। প্রথমে খানিকটা পেঁয়াজ বেটে নিন। তারপর বাটা পেঁয়াজটি মাথার ত্বকে মেখে রেখে দিন। চাইলে পেঁয়াজের টুকরোও মাথায় ঘষে নিতে পারেন। তাতেও একই উপকার পাবেন। তারপর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

Shamol Bangla Ads

খাবার সোডা, দই ও পুদিনা পাতা
খাবার সোডা এবং দই, দুটিই খুশকি দূর করতে সাহায্য করে। দই, এক চিমটে খাবার সোডা ও পুদিনা পাতার কুচি দিয়ে একটি মিশ্রণ বানান। তারপর মাথার ত্বকে ভালো করে মাখিয়ে নিন। কিছুক্ষণ পরে শ্যাম্পু করে হালকা গরম পানিতে ধুয়ে নিন।

টি-ট্রি অয়েল
খুশকি হলে মাথার ত্বকে টি ট্রি অয়েল মালিশ করুন। নিয়মিত এই তেল ব্যবহারে খুশকির সমস্যা কমে যাবে।

Need Ads
error: কপি হবে না!